সুন্দর এবং আয়নার মতো ঝকঝকে ত্বক কে না আশা করে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আসলে ত্বক কি ততটাই সুন্দর হয়? হয় না। যদিও খুবই দুঃখজনক ব্যাপার তারপরও স্বীকার করা ছাড়া কোন উপায় নেই। প্রায় প্রতিটি মানুষের ত্বকে কিছু না কিছু সমস্যা দেখা দিবেই। আর এটি একটি স্বাভাবিক ব্যাপার। ঠিক তেমনি আজকে আমরা ত্বকের একটি মারাত্মক সমস্যা নিয়ে আলোচনা করব। আর সেটি হল ওপেন পোরস।
বর্তমানে খুবই আলোচিত সমস্যা হলো ওপেন পোরস। বেশিরভাগ মানুষই এই সমস্যাটিতে ভুগছেন। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় হয়তো খুঁজে পাচ্ছেন না। তাই তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা ওপেন পোরস দূর করার উপায় নিয়ে এসেছি আপনাদের মাঝে। ঠিক শুনেছেন। ওপেন পোরস দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকুন।
ওপেন পোরস দূর করার উপায়, কেন এ সমস্যাটি হয় এবং এর সাথে আরো বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা জানবো। আমাদের আর্টিকেলটি পড়ে আশা করা যায় আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে।
ওপেন পোরস বলতে ত্বকের ছোট ছোট ছিদ্রকে বোঝায়। অর্থাৎ, আমাদের মুখে অনেকেরই দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের মতো থাকে যেগুলো সামান্য দূর থেকেও বোঝা যায় না খুব কাছে না গেলে। যার কারণে সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে যায়। এই ছিদ্রগুলোকে ওপেন পোরস বলা হয়।
আর যখন এগুলো বেড়ে যায় তখন ময়লা ছিদ্রগুলোর ভিতরে প্রবেশ করে এবং ত্বককে নাজেহাল বানিয়ে দেয়। এক কথায় বলা যায় তৈলাক্ত ত্বকের অধিকারী ব্যক্তিরা এই সমস্যায় বেশি ভুক্তভোগী। কোন ধরনের ত্বকে ওপেন পোরস হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
প্রিয় পাঠক বৃন্দ, আমাদের প্রতিটি লেখা আপনাদের বিভিন্ন বিষয়ে জানানোর উদ্দেশ্যে। আমাদের দেয়া তথ্যগুলো থেকে যেন আপনারা আপনাদের সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন এ বিষয়টিকে আমরা সর্বদাই গুরুত্ব দিয়ে থাকি।
আশা করছি ওপেন পোরস দূর করার উপায় জানতে পেরে আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরাও এ বিষয়গুলো জানতে পারে। ভালো থাকুন সুস্থ থাকুন। কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।
বর্তমানে খুবই আলোচিত সমস্যা হলো ওপেন পোরস। বেশিরভাগ মানুষই এই সমস্যাটিতে ভুগছেন। এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় হয়তো খুঁজে পাচ্ছেন না। তাই তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা ওপেন পোরস দূর করার উপায় নিয়ে এসেছি আপনাদের মাঝে। ঠিক শুনেছেন। ওপেন পোরস দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকুন।
ওপেন পোরস দূর করার উপায়, কেন এ সমস্যাটি হয় এবং এর সাথে আরো বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা জানবো। আমাদের আর্টিকেলটি পড়ে আশা করা যায় আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে।
ওপেন পোরস কি?
ওপেন পোরস কথাটি খুবই পরিচিত সকলের কাছে। কিন্তু ওপেন পোরস কি এটি কি সবাই জানে? না জানলে অবশ্যই জানতে হবে। কারণ অনেক সময় এমন হয় কোন বিষয় আমরা জানি কিন্তু ভিন্নভাবে বলার জন্য আমরা একই জিনিসটি বুঝে উঠতে পারি না।ওপেন পোরস বলতে ত্বকের ছোট ছোট ছিদ্রকে বোঝায়। অর্থাৎ, আমাদের মুখে অনেকেরই দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের মতো থাকে যেগুলো সামান্য দূর থেকেও বোঝা যায় না খুব কাছে না গেলে। যার কারণে সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে যায়। এই ছিদ্রগুলোকে ওপেন পোরস বলা হয়।
ওপেন পোরস কেন হয়?
বেশিরভাগ মানুষের নালিশ ওপেন পোরস কেন হয়? কিন্তু এর জন্য ব্যক্তি নিজে
দায়ী। কারণ নিজের কিছু কিছু ভুলের কারণে এ সমস্যাটিতে পড়তে হয়। এ
সমস্যাটি কেন হয় তার কারণ নিচে উল্লেখ করা হলো-
-
অতিরিক্ত রোদে গেলে এ সমস্যাটি দেখা দেয়।
-
বেশি পরিমাণে মুখে পানি দিলে।
-
অতিমাত্রায় চর্বি জাতীয় ও তেল খাওয়ার কারণে হয়ে থাকে।
-
বারবার ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে।
- ত্বক বেশি শুষ্ক হলে।
উপরোক্ত কারণগুলো ওপেন পোরস হওয়ার জন্য অন্যতম।
কোন ধরনের ত্বকে ওপেন পোরস হয়?
যে সকল ব্যক্তিদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ত্বকে ছিদ্র বেশি দেখা দেয়। কারণ, তৈলাক্ত ত্বকে সিবাম উৎপন্ন বেশি হয়। যাদের ত্বকে সিবাম এর পরিমাণ বেশি থাকে তাদের এই ছিদ্রগুলো ক্রমশ বাড়তে থাকে। একসময় খুব খারাপ পর্যায়ে চলে আসে। তখন স্পষ্ট ভাবে ছিদ্রগুলো দেখা যায়।আর যখন এগুলো বেড়ে যায় তখন ময়লা ছিদ্রগুলোর ভিতরে প্রবেশ করে এবং ত্বককে নাজেহাল বানিয়ে দেয়। এক কথায় বলা যায় তৈলাক্ত ত্বকের অধিকারী ব্যক্তিরা এই সমস্যায় বেশি ভুক্তভোগী। কোন ধরনের ত্বকে ওপেন পোরস হয় এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায় কি?
গায়ের রং ফর্সা বা কালো হোক ত্বক যদি ভালো না থাকে তাহলেই সব শেষ। আর যদি
মুখে থাকে ওপেন পোরস তাহলে আপনি যতই সুন্দর হয়ে থাকেন কখনো ফুটিয়ে তুলতে
পারবেন না। তাই এই সমস্যায় পড়লে সর্বপ্রথম ঘরোয়া উপায় দিয়ে উদ্ধার
হওয়ার চেষ্টা করতে হবে। ওপেন পোরস দূর করার ঘরোয়া উপায় আসুন তবে জেনে
নেয়া যাক।
-
লেবু ও ডিমের সাদা অংশঃ ডিমের সাদা অংশের সাথে লেবু রস
করে একত্রে মিশিয়ে মুখে লাগাতে হবে। এরপর শুকিয়ে টানটান হয়ে যাওয়ার পর
সামান্য একটু পানি দিয়ে নরম হলে আস্তে আস্তে ধুয়ে ফেলতে হবে। এটি
ত্বককে করবে কাঁচের মতো ঝকঝক এবং নিয়মিত ব্যবহারের ফলে পোরস ছোট
হয়ে আসবে এবং একসময় আর থাকবে না।
-
এলোভেরা জেলঃ এলোভেরা জেল দিয়ে নিয়মিত দিনে দুইবার
ক্রাব করলে মুখের সব ময়লা বের হয়ে আসবে। আর অল্প সময়ের
মধ্যেই পোরস বন্ধ হয়ে যাবে।
-
অ্যাপেল সিডার ভিনেগারঃ অ্যাপেল সিডার ভিনেগার এবং পরিষ্কার
পানি একসঙ্গে মিশিয়ে পোরস এর ওপর লাগিয়ে শুকাতে হবে। দৈনিক ব্যবহার
করলে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে।
-
কলার খোসাঃ কলা খাওয়ার পর খোসাটি ফেলে না দিয়ে মুখে
একটু সময় নিয়ে স্ক্রাব এর মত করে ঘষতে থাকুন। কিছুক্ষণ পরে
পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের ছিদ্রগুলোকে খুব
দ্রুতই দূর করে দেয়।
-
টক দই ও বেসনঃ টক দই ও বেসন দিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে
লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মুখের ছিদ্রগুলোকে দূর করার
জন্য এটি যথেষ্ট কার্যকরী।
পোরস বড় হওয়ার কারণ কি?
ওপেন পোরস দূর করার উপায় আমরা অবশ্যই বিস্তারিত জানব। কিন্তু সেই
সাথে পোরস বড় হওয়ার কারণ কি? এটিও জানা প্রয়োজন।
লোমকূপ ছিদ্রগুলো আস্তে আস্তে বড় হয় বিভিন্ন কারণে। যেমন-
- হরমোনাল প্রবলেম।
- অতিরিক্ত তৈলাক্ত ত্বক।
- মুখ নিয়মিত পরিষ্কার না করা।
- বয়সের বৃদ্ধি।
- সান ড্যামেজ ইত্যাদি।
উপরোক্ত কারণে ত্বকের ছিদ্রগুলো ক্রমশ বাড়তে থাকে যা রোধ করা মুশকিল
হয়ে পড়ে।
মুলতানি মাটি দিয়ে ওপেন পোরস দূর করার উপায়
মুখের খোলা ছিদ্র দূর করার জন্য মুলতানি মাটি অত্যাধিক কার্যকর। মুলতানি
মাটির সাথে টক দই মিশিয়ে মিশ্রণ তৈরি করে সপ্তাহে দুই থেকে তিনবার মুখে লাগাতে
হবে। 15 থেকে 20 মিনিট রেখে তারপর সামান্য গোলাপ জল বা পানি নিয়ে আস্তে আস্তে
স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে।
কয়েক দিন ব্যবহারের ফলে নিজেই তফাৎ বুঝতে পারবে। ওপেন পোরস দূর করার
উপায় গুলোর মধ্যে এটি জাদুকরি কাজ করে থাকে।
ওপেন পোরস দূর করার উপায়-শেষ কথা
মুখে দাগ হলেই যে সৌন্দর্য নষ্ট হয় এমনটি নয়। অনাকাঙ্ক্ষিত খোলা ছিদ্রগুলো সৌন্দর্য নষ্টের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যদিও এগুলো দূর করার একটু কষ্টসাধ্য তবে অসম্ভব কিছু নয়। আমাদের অসচেতনতা এবং ত্বকের যত্ন না নেওয়ার কারণেই ওপেন পোরস হয়ে থাকে। যেহেতু এটি আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায় তাই এ সমস্যাটিকে যেন না পড়তে হয় সে দিকটাই খেয়াল করতে হবে।প্রিয় পাঠক বৃন্দ, আমাদের প্রতিটি লেখা আপনাদের বিভিন্ন বিষয়ে জানানোর উদ্দেশ্যে। আমাদের দেয়া তথ্যগুলো থেকে যেন আপনারা আপনাদের সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন এ বিষয়টিকে আমরা সর্বদাই গুরুত্ব দিয়ে থাকি।
আশা করছি ওপেন পোরস দূর করার উপায় জানতে পেরে আপনারা উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরাও এ বিষয়গুলো জানতে পারে। ভালো থাকুন সুস্থ থাকুন। কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

0 মন্তব্যসমূহ