গর্ভবতী হওয়াটা জীবনের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ এ সময়ে গর্ভবতী মায়ের সাথে জড়িত থাকে গর্ভে থাকা শিশুটি,যার বিকাশ হয়ে থাকে মায়ের খাবারের মাধ্যমে। তাই গর্ভাবস্থায় মায়ের খাবার সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে। কারণ এই সময়টি অবশ্যই অন্যান্য সময়ের চেয়ে অধিক মূল্যবান।
আজ আমরা গর্ভাবস্থায় মায়ের খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি মায়ের জন্য এই বিষয়ে জানা খুবই জরুরী। সুতরাং মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন। আজ আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা নিচে উল্লেখ করা হলো।
একজন সুস্থ ব্যক্তিকে দৈনিক ২ লিটার পানি পান করতে হয়। এ পানি দ্বারা শরীরে মিনারেল চাহিদা পূরণ হয়। আর গর্ভবতী নারীর ক্ষেত্রে বলতে গেলে দৈনিক ২ লিটার পানি ছাড়াও বাড়তি 500ml পানি পান করতে হবে। কারণ, গর্ভবতী মায়েরা একা নয় তাদের গর্ভে একটি সন্তানও রয়েছে যার পানির প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গর্ভাবস্থায় মায়ের খাবার তালিকার শীর্ষে বিশুদ্ধ ও পরিমান মত পানি রাখতে হবে।
আজ আমরা গর্ভাবস্থায় মায়ের খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি মায়ের জন্য এই বিষয়ে জানা খুবই জরুরী। সুতরাং মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে থাকুন। আজ আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা নিচে উল্লেখ করা হলো।
গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত
গর্ভকালীন সময়ে প্রতিদিনের খাবার তালিকায় প্রোটিন, ক্যালসিয়াম এবং
বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত খাবার রাখতে হবে। কারণ গর্ভের সন্তানের পরিপুষ্ট
ভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। এখন আর আপনি একা নয়। গর্ভাবস্থায় মায়ের
খাবার খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত তা
উল্লেখ করা হলো-
-
ডিমঃ ডিম হলো প্রোটিনের অন্যতম একটি উৎস। তাই
প্রতিদিনের খাবার তালিকায় অবশ্যই এক থেকে দুইটি ডিম রাখতে হবে।
এটি গর্ভের শিশুর ওজন বৃদ্ধিতে সহায়ক।
-
মাছঃ মাছ প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি এসিড সম্পন্ন
খাবার। বিশেষ করে সামুদ্রিক মাছ গর্ভবতীদের জন্য খুবই উপকারী। এটি সন্তানের
মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে।
-
দুধঃ দুধ হল ক্যালসিয়ামের অন্যতম একটি উৎস। দুধ সন্তানের
মিনারেল চাহিদা পূরণ করে থাকে।
-
বাদামঃ বাদামে রয়েছে অতিমাত্রার প্রোটিন, ভিটামিন ই যা বাচ্চার
হাড় গঠনের সহায়তা করে এবং চুল ও ত্বককে ভালো রাখে।
-
শাকসবজিঃ বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি প্রতিদিনের খাদ্য
তালিকা রাখতে হবে। বিভিন্ন শাকসবজিতে বিভিন্ন রকম ভিটামিন রয়েছে যা
গর্ভবতীদের জন্য জরুরি।
-
চর্বিহীন মাংসঃ মাংস রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা
গর্ভবতীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
- ডালঃ বিভিন্ন ধরনের ডালে রয়েছে ফাইবার, আয়রন, প্রোটিন যা বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে জরুরী।
গর্ভাবস্থায় মায়ের খাবার রুটিন এ উপরোক্ত খাবার গুলো অবশ্যই রাখতে হবে।
গর্ভাবস্থায় কোন ভিটামিন গুলো দৈনিক রাখতে হবে?
গর্ভবতী নারীর জন্য বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োজন যা বিভিন্ন রকম
খাবারে বিদ্যমান থাকে। আপনি কি জানেন গর্ভাবস্থায় কোন ভিটামিন গুলো
দৈনিক রাখতে হবে? অজানা থাকলে এখনই জেনে নিন।
গর্ভাবস্থায় মায়ের খাবার তালিকার মধ্যে নিম্নোক্ত ভিটামিন গুলো দৈনিক রাখতে
হবে-
- ক্যালসিয়াম
- আয়োডিন
- কোলিন
- ভিটামিন বি ৬
- ভিটামিন বি১২
- প্রোটিন
- ভিটামিন এ
- ভিটামিন কে
- ভিটামিন সি ও
- ফলিক এসিড
উপরে উল্লেখিত প্রত্যেকটি খনিজ ও ভিটামিন গর্ভবতী নারী এবং গর্ভের শিশুর
জন্য এতটাই প্রয়োজনীয় যে এগুলো ছাড়া সুস্থভাবে একটি পরিপুষ্ট
এবং পরিপক্ক সন্তান পাওয়া সম্ভব নয়। তাই দৈনিক খাবার তালিকায়
এগুলো রাখা আবশ্যক।
গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত নয়?
গর্ভাবস্থায় মায়ের খাবার তালিকায় সব ধরনের খাবার রাখা যাবে না। কারণ, কিছু
কিছু খাবার থেকে গর্ভবতী এবং শিশু উভয়ের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
গর্ভাবস্থায় কি কি খাবার খাওয়া উচিত নয় নিচে উল্লেখ করা হলো-
-
অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন-চা ও কফি।
- কাঁচা ডিম বা কম সিদ্ধ ডিম।
-
কাঁচা মাছ বা ভালোভাবে রান্না না হওয়া যে কোন খাবার।
-
কাঁচা দুধ বা পাস্তরিত ছাড়া দুধ খাওয়া যাবে না।
- প্যাকেট জাতীয় যেকোনো খাবার যেগুলো মেয়াদ উত্তীর্ণ।
- মাছের যকৃতের অংশ খাওয়া যাবে না।
উপরে উল্লেখিত খাবার গুলো গর্ভাবস্থায় মায়ের খাবার রুটিনে রাখা যাবে না। কারণ
এর ফলে মা ও শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে।
গর্ভাবস্থায় কোন কোন সবজি গুলো খাওয়া যাবে না?
গর্ভাবস্থায় মায়ের খাবার এর মধ্যে শাকসবজি যদিও খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক
ভিটামিনের সমন্বিত হয়ে থাকে, তারপরেও কোন কোন শাক-সবজি ক্ষতিও করে থাকে।
তাই গর্ভাবস্থায় কোন কোন সবজিগুলো খাওয়া যাবে না চলুন জেনে নেই।
- সজিনা
- পেঁপে
- করলা
এই তিনটি সবজিতে রয়েছে ক্ষতি কর এমন কিছু পদার্থ ও উপাদান যা গর্ভবতী এবং
সন্তান উভয়ের জন্যই ক্ষতিকর। এছাড়াও যেকোন কাঁচা বা রান্না বিহীন সবজি
গর্ভবতী নারীর না খাওয়াই ভালো। কারণ কাঁচা শাকসবজিতে ব্যাকটেরিয়া থাকে।
গর্ভাবস্থায় কোন ফলগুলো খাওয়া যাবে না?
গর্ভাবস্থায় মায়ের খাবার তালিকার মধ্যে ফল থাকতেই হবে। তবে চিকিৎসকরা কিছু
কিছু ফল গর্ভকালীন সময়ে নিষিদ্ধ করে থাকে। আজকের আর্টিকেলটিতে আমরা আপনাদের
জানাবো গর্ভাবস্থায় কোন ফল গুলো খাওয়া যাবে না। কথা না বাড়িয়ে জেনে
নেই।
- আনারস
- পাকা পেঁপে
- তেঁতুল ও
- আঙ্গুর
আনারস জরায়ুকে সংকুচিত করে থাকে। পাকা পেঁপে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে ।
তেতুলে রয়েছে প্রচুর ভিটামিন সি যা অতিরিক্ত খেলে সমস্যা দেখা দেয় এবং
আঙ্গুরের খোসা সহজে হজম হয় না। উক্ত কারণ গুলোর জন্য গর্ভাবস্থায় এর ফলগুলো
না খাওয়াই উত্তম।
গর্ভাবস্থায় দৈনিক কি পরিমাণ পানি পান করতে হবে?
পানির অপর নাম জীবন। একজন ব্যক্তির সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে। তাহলে ভেবে দেখুন গর্ভাবস্থায় মায়ের খাবার তালিকায় পানির কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে অবশ্যই এটি জানা দরকার। গর্ভাবস্থায় দৈনিক কি পরিমাণ পানি পান করতে হবে জেনে নিন।একজন সুস্থ ব্যক্তিকে দৈনিক ২ লিটার পানি পান করতে হয়। এ পানি দ্বারা শরীরে মিনারেল চাহিদা পূরণ হয়। আর গর্ভবতী নারীর ক্ষেত্রে বলতে গেলে দৈনিক ২ লিটার পানি ছাড়াও বাড়তি 500ml পানি পান করতে হবে। কারণ, গর্ভবতী মায়েরা একা নয় তাদের গর্ভে একটি সন্তানও রয়েছে যার পানির প্রয়োজনীয়তা অপরিসীম। তাই গর্ভাবস্থায় মায়ের খাবার তালিকার শীর্ষে বিশুদ্ধ ও পরিমান মত পানি রাখতে হবে।
গর্ভবতী মায়ের দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত?
একজন গর্ভবতী মায়ের জন্য দৈনিক পর্যাপ্ত ঘুমানো ঠিক দৈনিক খাবারের মতোই
গুরুত্বপূর্ণ। কারণ পর্যাপ্ত ঘুম না হলে মা ও শিশু দুজনেরই ক্ষতি। অনেকেই
হয়তো জানে না গর্ভবতী মায়ের দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত। তাহলে
মূল কথায় আসি।
দৈনিক একজন সুস্থ ব্যক্তিকে স্বাভাবিকভাবে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হয়।
কিন্তু, গর্ভবতী মায়েদের জন্য দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা ঘুমানো উচিত। কারণ এ
সময় শরীর অল্পতেই ক্লান্ত হয়ে যায় এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হয়। তাই
গর্ভবতীদের স্বাভাবিকের তুলনায় বেশি ঘুমাতে হয়। এতে করে শিশু ও মা সুস্থ
থাকে।
গর্ভাবস্থায় মায়ের খাবার-শেষ কথা
মা হতে পারা স্রষ্টার সবচেয়ে বড় নেয়ামত। গর্ভকালীন সময় একটি নারীর
জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ না করলে মা এবং শিশু
দুজনেরই সমস্যা হবে এটাই স্বাভাবিক। তাই গর্ভাবস্থায় মায়ের খাবার হতে হবে
নিরাপদ গ্রহণযোগ্য।
যে সকল খাবার ক্ষতিকর সেগুলো এড়িয়ে চলে প্রয়োজনীয়
খাবারগুলো গ্রহণ করতে হবে। খুব সতর্কের সাথে খাবার তালিকা তৈরি করতে হবে।
যেন গর্ভবতী মা এবং গর্ভের শিশু দুজনেই ভালো থাকে এবং পুষ্টিহীনতায় না ভোগে। প্রিয় পাঠক গণ, আজকে আর্টিকেলটিতে আমরা আপনাদের গর্ভাবস্থায় মায়ের খাবার
সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়ার চেষ্টা করেছি।
আশা করছি আপনারা উপকৃত হবেন। ভালো
লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। আপনাদের বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করা আমাদের
প্রধান লক্ষ্য । লেখায় কোন ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর্টিকেলটি
পড়ার জন্য ধন্যবাদ।

0 মন্তব্যসমূহ