মুখের কালো দাগ দূর করার সহজ উপায়

মানুষ এখন সৌন্দর্য সচেতন। প্রত্যেকটি মানুষ চেহারা উজ্জ্বল এবং দাগ হীন দেখতে চায়। যে কোন বয়সের নারীরা চায় নিখুত সৌন্দর্য। গায়ের রং কে যদিও খুবই প্রাধান্য দেয়া হয় তার পাশাপাশি দাগ মুক্ত ত্বক সকলেরই কাম্য।


কিন্তু প্রত্যেকের চেহারা কি প্রত্যাশা অনুযায়ী হয়ে থাকে? আসলেই হয় না। এর পিছনে অবশ্যই বিশেষ কিছু কারণ রয়েছে। যাদের মুখে অপ্রত্যাশিত কালো দাগ রয়েছে তারা প্রতিনিয়তই নিজের চেহারা আয়নায় দেখে হতাশ হয়ে পড়েন। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমরা আপনাদের কিছু টিপস দিতে হাজির হয়েছি।


এই অনাকাঙ্ক্ষিত সমস্যাটি কেন হয় এবং এর সমাধান কি সে সম্পর্কে বিস্তারিত জানাতে আজকের আর্টিকেলটিতে আমরা আলোচনা করব। মুখের কালো দাগ দূর করার সহজ উপায় সম্পর্কে জানতে হলে মনোযোগ দিয়ে পড়তে থাকুন।

    মুখে কালো দাগ কেন হয়?

    মুখে কালো দাগ অনেক বড় একটি সমস্যা। যাদের কালো দাগ হয় তারা সর্বদাই মুখের কালো দাগ দূর করার সহজ উপায় খুঁজতে থাকে। কিন্তু উপায় খুঁজে বের করার আগে এটি জানতে হবে যে মুখে কালো দাগ কেন হয়। সমস্যার কারণ না জানলে এর সমাধান করবেন কিভাবে আর সচেতন থাকবেন বা কিভাবে। মুখে কালো দাগ কেন হয় তা নিচে উল্লেখ করা হলো-
    • অতিরিক্ত সূর্যের আলোর প্রভাবে মুখে কালো দাগ হয়ে থাকে। এটি একটি অন্যতম কারণ।
    • হরমোনাল সমস্যার কারণে হয়ে থাকে।
    • বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহারের ফলে।
    • নানা ধরনের অসুখের বা অসুস্থতার কারণে।
    • যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের মুখের দাগ দেখা যায়।
    • এলার্জিজনিত কারণে।
    • ব্রণের কারণে হয়ে থাকে।
    উপরোক্ত কারণগুলো হতে পারে মুখের দাগ হওয়ার জন্য দায়ী।

    ঘরোয়া ভাবে মুখের দাগ দূর করার উপায় কি?

    মুখের কালো দাগ দূর করার সহজ উপায় হলো ঘরোয়া পদ্ধতি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মুখের দাগ সরানো যেতে পারে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ঘরোয়াভাবে মুখের দাগ দূর করার উপায় কি? চলুন তাহলে এ বিষয়ে একটু জেনে নেয়া যাক।
    1. লেবুর রস ও টক দই দিয়ে পেস্ট তৈরি করে মুখের যে অংশের দাগ রয়েছে সেখানে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এটি কালো দাগ সারাতে যথেষ্ট ভূমিকা পালন করে।
    2. মুখের দাগের জন্য এবং উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এলোভেরা খুবই কার্যকর। অ্যালোভেরার জেল বের করে নিয়ে সম্পূর্ণ মুখে বিশেষ করে দাগে ভালোভাবে মেসেজ করতে হবে। কিছুদিন ব্যবহারের ফলেই ফলাফল পাবেন।
    3. মুখের বিভিন্ন অংশে ছোপ ছোপ কালো দাগ হয়ে থাকে। এগুলো সারাতে মধুর ভূমিকা অনন্য। মধু ও সামান্য লেবুর রস একত্রে মিশে মুখে লাগিয়ে শুকাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে কালো দাগগুলো একদম চলে যাবে এবং মুখ উজ্জ্বল হবে।
    4. কাঁচা হলুদ ও দুধ একত্রে মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে মুখের কালো চামড়া ও দাগ থাকবে না আশা করা যায়।
    5. পেঁপে হতে পারে কালো দাগ দূর করার জাদুকরী একটি উপাদান। কারণ পেঁপে ত্বকের মৃত কোষগুলোকে সরিয়ে নতুন কোষ বের করে থাকে। তাই পেঁপে পেস্ট করে মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অনেক উপকার পাবেন।
    6. পুদিনা পাতা বেটে পেস্ট করে নিয়ে দাগের উপর লাগিয়ে দিন। এটি দাগ সরাতে দ্রুত কার্যকরি।
    7. মুখের কালো দাগ এবং বয়সের ছাপ কমাতে ব্যবহার করতে পারেন চন্দনের প্যাক। চন্দন ও দুধ মিশিয়ে দৈনিক ব্যবহার করলে মুখ হবে অনেক উজ্জ্বল এবং দাগ হীন।
    8. ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। আবার গরমের সময় ডাবের পানি ডিপ ফ্রিজে রেখে আইস করে নিয়ে দিনে একবার মুখে ব্যবহার করতে পারেন। যেকোনো কঠিন দাগ সরাতে ডাবের পানি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।
    9. মুখের দাগ দূর করতে দ্রুততম কাজ করে তুলসী পাতা। এটি বেটে নিয়মিত ব্যবহারের ফলে খুব দ্রুত দাগ দূর হয়ে যায়।
    10. দাগের জন্য টমেটো অত্যন্ত কার্যকরী। টমেটোতে থাকা ভিটামিন সি সর্বদাই ত্বকের জন্য উত্তম। তাই টমেটোর রস ব্যবহারের ফলে অল্প সময়েই তফাৎ বুঝতে পারবেন।
    11. ত্বকের দাগ রিমুভ করতে আলু খুব ভালো কাজ করে। আলুর রস দাগের ওপর দিয়ে শুকিয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে আস্তে আস্তে দাগ হালকা হতে থাকবে এবং একসময় একেবারেই থাকবে না।

    মুখের দাগ দূর করার ক্রিম কোনটি?

    মুখে অবাঞ্চিত কালো দাগ সৌন্দর্যকে মাটি করে দেয়। তাই এসব সমস্যার সমাধানের লক্ষ্যে বাজারে কিছু দাগ দূর করার জন্য ক্রিম পাওয়া যায় যেগুলোকে শুধুমাত্র দাগ দূর করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আপনি কি জানেন মুখের দাগ দূর করার ক্রিম কোনটি? এক নজরে দেখে নিন মুখের দাগ দূর করার ক্রিমগুলো।
    • দা রিচ ফিল অ্যান্টি ব্লেমিস ক্রিম(The Richfeel Anti Blemish Cream): এই ক্রিমটি ত্বকের কঠিন দাগ দূর করার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। ক্রিমটির গুনাগুন হচ্ছে, এটি শুধুমাত্র যে দাগ দূর করে এমনটি নয়। এই ক্রিমটি মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
    • বায়োটিক বায়ো উইন্টারগ্রিন স্পট কারেক্টিং অ্যান্টি একনি ক্রিম৫(Biotic Bio Wintergreen Spot Correcting Anti Acne Cream 5: এই ক্রিমটি সব ধরনের ত্বকের অধিকারী ব্যক্তি ব্যবহার করতে পারবে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক নির্যাস সহ নিম থেকে তৈরি তেল দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে। তাই এটি দাগ রিমুভ করতে অত্যন্ত কার্যকর।
    • গ্লোপিঙ্ক ডার্ক স্পট কারেক্টর ক্রিম(Glowpink Dark Spot Corrector Cream): এই ক্রিমটি বিশেষ করে ব্রণের দাগ সারাতে উপযোগী। এর মূল উপাদান হল চন্দন। এটি কঠিন দাগ মুহূর্তে সরিয়ে ফেলে। 
    • আয়ুর্বেদিক ডার্ক স্পট কারেক্টর ক্রিম(Auravedic Dark Spot Corector Cream): আয়ুর্বেদিক এ ক্রিমটি সব ধরনের ত্বকের দাগ সারাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই ক্রিমটি ব্যবহারে ত্বক মসৃণ ও দাগ মুক্ত থাকে।
    • ফেয়ার এন্ড লাভলী অ্যান্টি মার্কস ফেয়ারনেস ক্রিম(Fair and Lovely Anti Marks Fairness Cream): ফেয়ার এন্ড লাভলী প্রোডাক্টটি এমন কোন ব্যক্তি নয় যার অচেনা। অনেকগুলো ভিটামিন, অ্যালোভেরা সহ ফলের নির্যাস দিয়ে তৈরি এই ক্রিমটি মুখের জটিল দাগ খুব অল্প সময়ের মধ্যে দূর করে থাকে। এছাড়াও ফেয়ার এন্ড লাভলী প্রোডাক্টগুলো মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়ক। 

    মুখের দাগ দূর করার আমল কি?

    মানবজাতির প্রতিটি প্রশ্নের উত্তর দেয়া রয়েছে পবিত্র আল কুরআনে। মুখের দাগ নিয়ে খুবই চিন্তিত আছেন? এর উত্তর রয়েছে হাদিসে। মুখের কালো দাগ দূর করার সহজ উপায় এর মধ্যে কিছু আমল রয়েছে। মুখের দাগ দূর করার আমল কি তা নিচে উল্লেখ করা হলো-


    উচ্চারণঃ 'মুসাল্লামাতুল লা সিয়াতা ফিহি'।

    অর্থঃ (সে রকম সুস্থ) যাতে কোনো খুঁত বা দোষ নেই।(সূরা বাকার আয়াত ৭২)

    ইসলামের পথে চললে সবকিছুই সহজ করে দেন মহান আল্লাহ তায়ালা।এই দোয়াটি আমল করলে ইনশাল্লাহ ধীরে ধীরে মুখের দাগ দূর হয়ে যাবে।

    মুখের দাগ দূর করার ফেসওয়াশ কোনটি?

    মুখের দাগ দূর করার জন্য বাজারে অসংখ্য প্রোডাক্ট পাওয়া যায়। মুখের কালো দাগ দূর করার জন্য মুখের বিশেষ যত্ন নিতে হয়। তাই দৈনিক যে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা হয় সেটি অবশ্যই দাগ রিমুভ করার জন্য হতে হবে। বিভিন্ন রকমের ডার্ক স্পট দূর করার ফেসওয়াশ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
    1. ডিএনএক্স ফেসওয়াশঃ এই ফেসওয়াশটি বাজারের কয়েকটি সেরা ফেসওয়াশ এর মধ্যে অন্যতম। এর প্রধান কাজ হল মুখের দাগ দূর করা এবং উজ্জ্বল করা। নিয়ম মেনে দিনে দুবার অন্তত দিনে দুইবার এই ফেসওয়াশটি দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। দূর করতে অনেক কার্যকরী।
    2. স্টার সানস্ক্রিন ফেসওয়াশঃ ফেসওয়াশ টি ত্বকের ভারসাম্য বজায় রাখে। তৈলাক্ত ও স্বাভাবিক ত্বক এর যে কোন কালো দাগ দূর করতে সাহায্য করে।
    3. বায়ো পাপায়া ফেসওয়াশঃ পেঁপে দিয়ে তৈরি এই ফেসওয়াশ মুখের মৃত কোষগুলোকে দ্রবীভূত করে রাখতে সাহায্য করে। মুখের সব ময়লা বের করে ধীরে ধীরে দাগ সারিয়ে ফেলে।
    4. ভিটামিন সি ন্যাচারাল ফেসওয়াশঃ এই ফেসওয়াশটি মুখের কোনে কোণে থাকা ছোট ছোট দাগ দূর করে। ভিটামিন সি ত্বককে সুন্দর ও দাগ হীন করে তোলে।

    লেবু দিয়ে মুখের দাগ দূর করার উপায়

    মুখের কালো দাগ দূর করার সহজ উপায় এর মধ্যে লেবু অন্যতম কার্যকর। লেবুতে বিদ্যমান ভিটামিন সি মুখের দীর্ঘস্থায়ী কালো দাগ দূর করতে সহায়ক। অনেকের মুখে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দেখা যায় যা অচিরেই মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। 

    লেবুর রসের সাথে মধু মিশিয়ে মুখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর শুকিয়ে ফেলুন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে মুখের জমে থাকা ব্লাক হেডস নিমিষেই দূর হয়ে যাবে। আবার লেবু রস করে এবং অলিভ অয়েল মিশ্রিত করে ঠিক একই ভাবে ব্যবহার করলে হোয়াইটহেডস এর সমস্যাও দূর হয়ে যায়।

    ব্রনের দাগ দূর করার উপায়

    বেশিরভাগ মানুষের মুখের দাগের অন্যতম একটি কারণ হলো ব্রণ। ব্রণ থেকেই দাগের সৃষ্টি। প্রায় সব বয়সের নারী পুরুষেরই ব্রণ হয়ে থাকে। কিশোরীদের ক্ষেত্রেও ভিন্ন কিছু নয়। ব্রণ চলে গেলেও দাগ স্থায়ীভাবে থেকে যায়। অনেকেই প্রশ্ন করেন ব্রণের দাগ দূর করার উপায় কি ।চলুন তাহলে এ বিষয়ে একটু জেনে নেয়া যাক।
    • শসা রস করে ব্রনের দাগের উপর দিয়ে শুকাতে হবে। এটি দাগ দূর করতে ভূমিকা রাখে।
    • বাটার মিল্ক তুলার সাহায্যে ব্রনের দাগে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
    • মুখের দাগের সমাধান হিসেবে ট্রিট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এটি ত্বকের মরা কোষ গুলোকে মেরামত করে থাকে।
    এছাড়াও যে সকল বিষয়ে সতর্ক থাকবেন তা হল-
    • অতিরিক্ত রোদে যাওয়ার চেষ্টা করবেন না।
    • মুখে ভারি মেকআপ,ফাউন্ডেশন বেশি ব্যবহার না করাই ভালো।
    • মুখ নিয়মিত পরিষ্কার রাখুন।
    • ব্রনের দাগের উপর নক দিবেন না। এতে করে দাগ আরো গাড় হবে।
    • বাজারের বিজ্ঞাপন দেখে কোন সস্তা প্রোডাক্ট ব্যবহার করবেন না। 
    • যদি অস্বাভাবিক বৃদ্ধি পায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    টুথপেস্ট দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

    আপনারা কি জানেন মুখের কালো দাগ দূর করার সহজ উপায় আমাদের ঘরেই রয়েছে? জেনে অবাক হলেন তাই না? এখন নিশ্চয়ই আপনারা জানতে খুবই আগ্রহী যে উপাদানটি কি? উপাদানটি হল আমাদের দৈনিক ব্যবহৃত টুথপেস্ট।

    কি অবাক লাগে? অনেকেই ভাবতে পারেন টুথপেস্ট আবার দাগ কিভাবে দূর করতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। টুথপেস্টের সাথে কিছু উপকরণ একত্রে মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখের কালো দাগে নিয়মিত ব্যবহার করলে মুখে থাকা কালো দাগ দূর হয়ে যায়। যে উপকরণগুলো টুথপেস্টের সাথ যোগ করতে হবে সেগুলো হলো-
    1. বেকিং সোডা
    2. কাঁচা হলুদ
    3. লেবুর রস
    4. ভিটামিন ই
    5. অ্যালোভেরা জেল
    6. মুলতানি মাটি
    উপরোক্ত উপাদান গুলো টুথপেস্টের সাথে প্যাক বানিয়ে ব্যবহারের ফলে মুহূর্তেই ফলাফল হাতে পাবেন। দাগ দূর করার এই উপায়টি বর্তমানে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। ইচ্ছা করলে আপনিও অবলম্বন করে দেখতে পারেন। আশা করি আপনারা টুথপেস্ট দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায় পেয়ে গেছেন।

    অ্যালোভেরা দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

    কমবেশি সকলেরই জানা আছে এলোভেরা চুল ও ত্বকের জন্য অনেক ভালো। এটি কালো দাগ দূর করতে ভূমিকা রাখে। এলোভেরা দিয়ে মুখে কালো দাগ দূর করার উপায় সকলেই হয়তো জানে না। কিন্তু হাতের কাছে থাকা এই জিনিসটি কতটুকু উপকারী অবশ্যই আপনাদের জানা উচিত।

    এখন অনেকেই বাড়ির ছাদে, বেলকনিতে টপ দিয়ে এলোভেরার গাছ লাগিয়ে থাকে। এই এলোভেরা থেকে জেল বের করে নিয়ে দিনে দুবার ভালোভাবে মুখে ২০ মিনিট সময় নিয়ে মেসেজ করতে হবে। এটি ত্বককে ভেতর থেকে গভীরভাবে পরিষ্কার করবে, ময়েশ্চারাইজ করবে এবং নিয়মিত ব্যবহারের ফলে আস্তে আস্তে ত্বকে থাকা কালো কালো দাগ দূর করে দিবে। 

    মধু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়

    মধু যে মুখের যে কোন দাগের বিরুদ্ধে লড়াই করতে পারে এ বিষয়ে হয়তো কেউই অজানা নেই। মধুর কার্যকারিতা এতই বেশি যা বলে শেষ করা যায় না। মধুর যে কোন ধরনের দাগ দূর করতে সক্ষম। কিন্তু মধুর সাথে কি কি সংযোগ করতে হবে এটি হয়তো সকলেই জানে না।মধু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায় যারা খুঁজছেন তাদের উদ্দেশ্যে নিচে উপকরণ গুলি উল্লেখ করা হলো-
    • শসার রস
    • লেবুর রস
    • টক দই
    • মুলতানি মাটি
    • চন্দন
    • ডিমের সাদা অংশ
    • টমেটোর রস
    • বাটা হলুদ
    এই সকল উপাদানের সাথে মধু মিশিয়ে মুখে লাগিয়ে শুকাতে হবে। নিয়মিত ব্যবহার করলে ব্রণ,মেসতা, এলার্জি এ ছাড়া বিভিন্ন ধরনের দাগ চিরদিনের জন্য দূর হয়ে যাবে।

    মুখের কালো দাগ দূর করার সহজ উপায়-শেষ কথা

    প্রত্যেক বয়সের নারী ও পুরুষ দাগ মুক্ত ও সুন্দর চেহারা আশা করে থাকে। কিন্তু আশা অনুযায়ী তো সবসময় সবকিছু হয় না। নানা কারণে মুখে নানান ধরনের দাগ হয়ে থাকে। এটি এমন একটি বেহায়া সমস্যা যা সহজে পিছু ছাড়ে না।এটি দুশ্চিন্তার বিষয় যদিও কিন্তু এটি মনে রাখবেন সমস্যা থাকলে তার সমাধান রয়েছে। প্রাথমিক থেকে শুরু করে চেষ্টা করে দেখতে হবে দাগ সারাতে যদি কোন কিছুই কার্যকর না হয় তবে চিকিৎসকের কাছে যেতে হবে।

    প্রিয় পাঠক বৃন্দ, আজকের আর্টিকেলটিতে আমরা মুখের কালো দাগ দূর করার সহজ উপায় সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দেয়ার চেষ্টা করেছি। বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিভাবে এ সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তা ব্যাখ্যা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনাদের সুস্থতা ও সৌন্দর্য কামনা করে লেখাটি এখানে শেষ করছি। ধন্যবাদ।

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ